শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

প্রশংসায় ভাসছে বুবলীর নতুন লুক

ঢালিউডের স্টাইল আইকন চিত্রনায়িকা শবনম বুবলী আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। শুধু সিনেমা বা শাকিব খান ইস্যু নয়, এবার তিনি ভক্তদের মন জয় করেছেন তার রাজকীয় ও ফ্যাশনেবল লুক দিয়ে।

ফটোশুটের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নায়িকা। প্রকাশিত ছবিতে দেখা গেছে বুবলীকে অফ-শোল্ডার সাদা ফুলেল টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউনে; যা তাকে একদম হলিউড ডিভার মতো দেখাচ্ছে। বিশেষভাবে আকর্ষণীয় হয়েছে একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসা দৃশ্য। গাড়ির ইন্টেরিওর কালার যেন তার রাজকীয় লুকের সঙ্গে একাকার হয়ে গেছে।

ফটোশুটে বুবলীর ভঙ্গি ও অভিব্যক্তি সমানভাবে নজর কাড়ছে। ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, আর স্টিয়ারিংয়ে হাত রাখা আত্মবিশ্বাসী ভঙ্গি-সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমার দৃশ্য উপস্থাপন করেছেন তিনি।

বুবলীর এই লুকের মূল আকর্ষণ তার পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো গাউন তৈরি করেছে একটি এলিগ্যান্ট কনট্রাস্ট। তার মাথায় ভেইলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল আরও একটি স্টাইল স্টেটমেন্ট হিসেবে কাজ করছে।

ফটোশুটের ক্যাপশনেও উঠে এসেছে তার আত্মবিশ্বাস ও গ্ল্যামার। লিখেছেন, বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page