শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জেলার সরাইল উপজেলার উত্তর কুট্টাপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।

জানা যায়, আদনান কিছুদিন আগে উত্তর কুট্টপাড়াএলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পুকুরের পাশে খেলা করেছিল। খেলার একপর্যায়ে দুইজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের খোঁজাখুঁজি করে। দুপুরে স্থানীয়রা বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page